মার্কিন নাগরিকেদের জরুরি ভিত্তিতে ইসরায়েল ছাড়ার নির্দেশ

0
মার্কিন নাগরিকেদের জরুরি ভিত্তিতে ইসরায়েল ছাড়ার নির্দেশ

এক জরুরি বার্তায় মার্কিন দূতাবাস ইসরায়েলে অবস্থানরত তাদের সকল নাগরিককে দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে। শুক্রবার প্রকাশিত এক বিশেষ নিরাপত্তা নির্দেশনায় বলা হয়েছে, যতক্ষণ বাণিজ্যিক ফ্লাইট চালু আছে, ততক্ষণই যেন নাগরিকরা ইসরায়েল ত্যাগ করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করেন। 

মূলত ইরানের সাথে চলমান চরম উত্তেজনা এবং এই অঞ্চলে ক্রমবর্ধমান সামরিক অস্থিরতার প্রেক্ষাপটেই এই আগাম সতর্কবার্তা জারি করা হয়। পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই এই অঞ্চলে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করেছে। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড শুক্রবার ইসরায়েলের উত্তর উপকূলে মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন মিশন জানিয়েছে, স্টেট ডিপার্টমেন্ট বর্তমানে ইসরায়েলে থাকা তাদের অ-জরুরি সরকারি কর্মী এবং পরিবারের সদস্যদের দেশ ত্যাগের অনুমতি দিয়েছে। বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে, কোনো প্রকার আগাম ঘোষণা ছাড়াই ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকা, বিশেষ করে জেরুজালেমের ওল্ড সিটি এবং ওয়েস্ট ব্যাংকে মার্কিন সরকারি কর্মচারীদের চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। সন্ত্রাসবাদ এবং নাগরিক অস্থিরতার আশঙ্কায় মার্কিন নাগরিকদের ইসরায়েল ও ওয়েস্ট ব্যাংক ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।

বিশেষ করে গাজা সীমান্ত থেকে সাত মাইলের মধ্যে এবং লেবানন ও সিরিয়া সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সেসব স্থানে ভ্রমণ থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া মিশরের তাবা ক্রসিং বাদে সীমান্ত এলাকাগুলোতেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here