হবিগঞ্জে মসজিদের হিসাব নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

0
হবিগঞ্জে মসজিদের হিসাব নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচংয়ে মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে।

সংঘর্ষটি বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার কাউরাকান্দি গ্রামে সংঘটিত হয়।

পুলিশ জানায়, কাউরাকান্দি গ্রামে মসজিদের তহবিলের হিসাব নিকাশ নিয়ে সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিন ও তাইতুল মিয়ারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ২০ ফেব্রুয়ারি এই বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যাতে কমপক্ষে ১০ জন আহত হন। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে একজন বৃহস্পতিবার জামিনে মুক্ত হয়ে এলাকা ফিরলে উত্তেজনা বৃদ্ধি পায়।

সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ রাত ৮টা পর্যন্ত চলেছে। পরে খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here