দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাভারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালিত

0

আখতার রাফি : রমজানে বাজারমূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সাভারের বাজারগুলোতে অভিযান চালিয়ে ৭টি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন জানান, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পাইকারি ও খুচরা দোকানে অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মূল্যতালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মে ৭টি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যতালিকা টানিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, রমজানজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here