স্কুল ছাত্রীর হত্যার বিচারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি

0
স্কুল ছাত্রীর হত্যার বিচারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দশম শ্রেণির ছাত্রীকে গলাকেটে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় নেওয়ার দাবিতে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার পক্ষ থেকে পুলিশ সুপার জসীম উদ্দিনের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর গ্রামে দশম শ্রেণির ছাত্রী নুরমা আকতারকে গলা কেটে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখে দুর্বৃত্তরা। কর্মস্থল থেকে ফিরে বাবা-মা মেয়েকে দেখতে না পেয়ে বাড়িসহ আশেপাশে খোঁজ করতে গিয়ে রক্তের দাগ অনুসরণ করে সেপটিক ট্যাংকে মেয়ের গলা কাটা লাশ দেখতে পায় তারা। এই ঘটনায় মহিলা পরিষদ নেতারা উদ্বেগ প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। 

এ বিষয়ে পুলিশ সুপার জসীম উদ্দিন মহিলা পরিষদের নেতোদের আশ্বস্ত করে বলেন, তদন্ত চলমান রয়েছে, জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

স্মারকলিপি প্রদানের সময় বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ ও জেলা শাখার সাবেক সভাপতি আমাতুর নূর ছড়া উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here