ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

0
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমির হোসেন (৪৩) নামে সাবেক এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) মেঘনা নদীর ধরাভাঙ্গা এলাকার এমপি টিলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আমির হোসেন (৪৩) নরসিংদী রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তিনি রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজৌপুর গ্রামের বাসিন্দা। তবে ছোটবেলা থেকেই তিনি বাঁশগাড়ি ইউনিয়নের দিগল্যাকান্দি গ্রামে বসবাস করতেন।

নবীনগর উপজেলার সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুনীল চন্দ্র সূত্রধর বলেন, উদ্ধার হওয়া মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পূর্ব শত্রুতার জেরে হত্যা করা হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ধরাভাঙ্গার নদী তীরবর্তী এমপি টিলা থেকে আমির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে নরসিংদীর রায়পুরার বাঁশগাড়ি থেকে অপহরণের পর এমপি টিলায় ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মরদেহের সুরতাল করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here