সবার সহযোগিতা নিয়ে কাজ করবো: আতিক মুজাহিদ

0
সবার সহযোগিতা নিয়ে কাজ করবো: আতিক মুজাহিদ

সকলের সহযোগিতা ও মতামতের ভিত্তিতে এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। 

তিনি বলেছেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সকলের সহযোগিতা প্রয়োজন। বিভিন্ন মতামত এবং পরামর্শ  অনেক কাজকে সহজ করে দেয়। আগামী নাগরিক সেবা সমুন্নত এবং জবাবদিহিতা্ নিশ্চিত করা হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের পৌর অডিটরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

এতে জেলার সাবেক কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান, মহিলা পরিষদের সভানেত্রী রওশন আরা চৌধুরী, জেলা আইনবীজী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাস্কৃতিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিয়ম সভায় ড. আতিক মুজাহিদ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here