রূপগঞ্জ বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

0
রূপগঞ্জ বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে রূপগঞ্জের দাউদপুরে একটি পার্কে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।

অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, দাউদপুর নোয়াগাঁও এলাকার একটি কারখানায় চাঁদা না দেওয়ায় তার নেতৃত্বে হামলা ও ভাঙচুর করার অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। ঘটনার সময় তিনি ঢাকায় জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে দাবি করেন।

তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে তার ও দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মূলত রূপগঞ্জ থানার এসআই সফিউদ্দিন বিষয়টি অবহিত করলে তিনি ঘটনাস্থলে লোকজন পাঠান পরিস্থিতি জানার জন্য। তবে তাদের বিরুদ্ধেই চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি করেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here