রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ১৭

0
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ১৭

মায়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি গ্রামের বাজারে জান্তার বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে বুধবার দুই স্থানীয় সূত্র জানিয়েছে।    

২০২১ সালের অভ্যুত্থানে জান্তা ক্ষমতা দখল করার পর থেকে মায়ানমারে গৃহযুদ্ধ চলছে। সামরিক বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী ও গণতন্ত্রপন্থী গেরিলা বাহিনী লড়াই চালিয়ে যাচ্ছে। খবর বার্মা নিউজের

বিরোধী গোষ্ঠী আরাকান আর্মি জানিয়েছে, রাখাইন রাজ্যের ইয়োই নগু গ্রামের বাজারে চালানো হামলায় গত মঙ্গলবার ১৭ জন ‘নিরীহ বেসামরিক মানুষ নিহত’ হয়েছে।

অন্যদিকে বেসামরিক স্বেচ্ছাসেবী সংগঠন পোননগিউন ইয়ুথ অ্যাসোসিয়েশন (পিওয়াইএ) মৃত্যুর সংখ্যা ১৮ বলে জানিয়েছে।

পিওয়াইএর চেয়ারম্যান পিয়ে ফিও নাইং হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘দৃশ্যটি ছিল ভয়াবহ। চার থেকে পাঁচটি ভবন পুড়ে গেছে এবং অনেক ভবন ধ্বংস হয়ে গেছে।’

২৩ বছর বয়সী এই স্বেচ্ছাসেবী নেতা আরো বলেন, ‘কিছু মানুষ কাঁদছিলেন, অনেক মৃতদেহ পুরো এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল।

আমরা পৌঁছনোর সময়ও কিছু বাড়িতে আগুন জ্বলছিল, আর অনেক মানুষ সেখান থেকে পালিয়ে যাচ্ছিল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here