মুন্সীগঞ্জে ক্রীড়া সামগ্রী বিতরণ

0
মুন্সীগঞ্জে ক্রীড়া সামগ্রী বিতরণ

মুন্সীগঞ্জে যুবক ও মাদ্রাসা শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে সদর উপজেলা প্রশাসন। বুধবার দক্ষিণ আল-মাদ্রাসাতুল আইয়্যুবিয়্যাহ্ লিশরিয়াতিল ইসলামিয়্যাহ্ দক্ষিণ ইসলামপুরে মসজিদ মাঠ প্রাঙ্গণে যুবক ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদুর রহমান।

এসময় মো: মাসুদুর রহমান জানান, উপজেলা প্রশাসন সব সময় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়ার ক্ষেত্রে গুরুত্বারোপ করে। সব সময় শিক্ষার্থীদের সহযোগিতার ক্ষেত্রে বদ্ধপরিকর। আমরা চেষ্টা করি শিক্ষার্থীদের ভাল কাজে উদ্ভুদ্ধ করতে। এর ধারাবাহিকতায় বিভিন্ন সময় উপজেলা প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে কোন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া সামগ্রী প্রয়োজন থাকলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হয়। এ কাজ সব সময় সকল শিক্ষা প্রতিষ্ঠানে অব্যাহত থাকবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here