সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। তিনি বলেন, একটি জনপদের উন্নয়ন কোনো একক ব্যক্তির সম্ভব নয়। সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
এবিএম মোশাররফ হোসেন বলেন, নির্বাচন হয়তো একটা রাজনৈতিক দলের ব্যানারে হয়। কিন্তু নির্বাচনের পর আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। মাদক কারবারীদের পক্ষে কোন তদবির কাজ হবে না। এর সঙ্গে বিএনপির কেউ জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক, উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল কাইউমসহ অনেকে উপস্থিত ছিলেন।

