পাকিস্তান হারলে তাদের মিডিয়া ইঁদুরের মতো গর্তে লুকায় : ইরফান

0
পাকিস্তান হারলে তাদের মিডিয়া ইঁদুরের মতো গর্তে লুকায় : ইরফান

বৈশ্বিক ইভেন্টে ভারত ও পাকিস্তানের ম্যাচ থাকলে দুই দেশের মিডিয়ায় একে অন্যকে নিয়ে ট্রল করার হিড়িক পড়ে যায়। সম্প্রতি দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ব্যঙ্গ করে একটি বিজ্ঞাপন প্রচার করেছিল ভারতীয় গণমাধ্যম। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের কাছে হারের পর সেটি প্রত্যাহার করে নেওয়া হয়। তারপর ভারতকে লক্ষ্য করে পাকিস্তানি মিডিয়াতেও ব্যঙ্গাত্মক বিজ্ঞাপন প্রচারিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সুপার এইটে ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালের দৌড়ে পাকিস্তান বড় ধাক্কা খেলে মিডিয়া ট্রল ইস্যুতে কথা বলেছেন ইরফান পাঠান। ভারতের সাবেক অলরাউন্ডারের দাবি, পাকিস্তানি মিডিয়ার কারণে দেশটির খেলোয়াড়রা বিশাল চাপের মধ্যে থাকেন। সেই মিডিয়াগুলোই আবার ভারতীয় দল হারের পর উপহাস করে। কিন্তু পাকিস্তান হেরে গেলে নীরব হয়ে যায়।

ইরফান এক্স-এ লিখেছেন, এই পাকিস্তানি দল ভালোভাবে চাপ সামলাতে পারে না। পাকিস্তানের ভোগান্তির সঙ্গে তাদের মিডিয়ার ট্রলও সম্পর্কিত। তারা আসলে তাদের দলকে সমর্থন দেয় না। তারা লাগাতার তাদেরকে বিশাল চাপে রাখে। এটা তাদের জন্য ‘রিচ’ বানানোর বিষয়।

পাঠান আরও যোগ করেন, ভারত হেরে গেলে (যেটা বিরল) তারা সোশ্যাল মিডিয়ার টাইমলাইন ভাসিয়ে ফেলে। কিন্তু তাদের নিজেদের দল হেরে গেলে তারা ইঁদুরের মতো গর্তে লুকিয়ে পড়ে। কিন্তু তারা আমাদের সঙ্গে না খেললে আমরা এসব নিয়ে ভাবিই না। আমরা শুধু নির্দিষ্ট খেলা নিয়ে কাজ করি।

সুপার এইটে পাকিস্তান ও ভারত উভয় দলই কিছুটা চাপের মধ্যে রয়েছে। তিন ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে খাদের কিনারায় পাকিস্তান। আর দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ভারতের সেমিফাইনাল স্বপ্ন মলিন হতে বসেছে। তাই বাকি দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারানোর কঠিন চ্যালেঞ্জ রয়েছে ভারতের সামনে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here