পবিত্র মাহে রমজান উপলক্ষে অ্যাডভোকেট এ বিএম ফিরোজ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে প্রায় ৫০০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুরে অ্যাডভোকেট ফিরোজের নিজ বাসভবনে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ফিরোজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার আফরোজা ফিরোজ মিতা, মহাসচিব আবু তাহের সিমান্ত, উপদেষ্টা আয়নাল হক স্বপন, মাসুদ রানা, সাংবাদিক আবু সাঈদ সোহান, সদস্য মোখলেছুর রহমান খোকন, কোষাধ্যক্ষ মিজানুর রহমানসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

