কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর গ্রামের যুবসমাজের উদ্যোগে শতাধিক লোকজনের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী করা হয়েছে।
গত ১০ বছর ধরে যুবসমাজ, প্রবাসী ও বিভিন্ন স্থানে চাকরিরতদের সমন্বয়ে এলাকার অসহায় গরিব আর দুস্থদের মাঝে এভাবেই ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এবারের ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আবুল বাশার খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি মেম্বার মো. সিরাজুল ইসলাম এবং পরিচালনা করেন মো. হাসান উল্লাহ।
আরও বক্তব্য রাখেন হাজী মো. নুরুল ইসলাম সর্দার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মাসুম, সাংবাদিক সৌরভ মাহমুদ হারুন, আব্দুস সালাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এস আই সালাউদ্দিন।
সমন্বয়ে ছিলেন এস আই গিয়াস উদ্দিন, ব্যাংকার আলা উদ্দিন, সহকারী ভূমি কর্মকর্তা মো. হাসান উল্লাহ, ইঞ্জিনিয়ার বদিউল আলম সুমন, মো. আলাউদ্দিন, হাজী মো. মাইনুদ্দিন প্রবাসী, মোহাম্মদ রমিজ প্রবাসী, মোহাম্মদ রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, হেলাল উদ্দিন, জালাল উদ্দিন, হামিদুর রহমান, ছফি উল্লাহ, উজ্জ্বল হোসেন প্রমুখ।

