ফুলবাড়ীতে ট্রাকচাপায় ভ্যানচালকসহ দুইজন নিহত

0
ফুলবাড়ীতে ট্রাকচাপায় ভ্যানচালকসহ দুইজন নিহত

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ফুলবাড়ীতে ট্রাকচাপায় নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার আলাদীপুর ইউনিয়নের বলিহরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ভ্যানচালক আইনুল সরকার (৫৩) ও মোছা. রুমা খাতুন (২২) নামের এক নারী যাত্রী। এ ঘটনায় ইয়াছমিন আক্তার নামে অপর এক নারী যাত্রী আহত হয়েছেন। 

নিহত আইনুল সরকার  ফুলবাড়ীর শিবনগর ইউনিয়নের রাজারামপুর এলাকার মৃত কফিল উদ্দিন সরকারের ছেলে। মোছা. রুমা খাতুন আলাদীপুর ইউনিয়নের বারাইহাট এলাকার রফিকুল ইসলামের মেয়ে। তিনি রাঙ্গামাটির প্রাণ বঙ্গমিলার্সের একজন শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানায়, বুধবার সকাল ৮টার দিকে বারাইহাট এলাকা থেকে ভ্যান যোগে দুই নারী শ্রমিক রাঙ্গামাটি প্রাণ কোম্পানিতে আসছিলেন। এসময় অপরদিক থেকে আসা একটি ফিড বোঝাই ট্রাক দিনাজপুর অভিমুখে যাওয়ার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ীর আলাদীপুর ইউপির বলিহরপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানচালক আইনুল সরকার ও ভ্যানে থাকা নারী যাত্রী রুমা খাতুন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এসময় আরেক যাত্রী ইয়াছমিন আক্তারকে আহত হন, তিনি বর্তমানে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এদিকে এ ঘটনার পর ট্রাকটির চালক ও সহযোগি পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি এবং ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিব শাহ বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়ে। পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক ও সহযোগি পালিয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here