শত্রুরা বুঝে গেছে পারমাণবিক হমলা হলে পরিণতি কী হবে: পুতিন

0
শত্রুরা বুঝে গেছে পারমাণবিক হমলা হলে পরিণতি কী হবে: পুতিন

রাশিয়ার ওপর পারমাণবিক হামলা হলে এর ফলাফল কী হতে পারে তা নিয়ে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

তিনি বলেন, “মস্কোর প্রতিপক্ষরা সম্ভবত বুঝতে পেরেছে, ‘পারমাণবিক উপাদান’ ব্যবহার করে রুশ বাহিনীর ওপর যেকোনও আক্রমণ হলে তার শেষ পরিণতি কী হতে পারে।”

বুধবার রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থা এসভিআর জানায়, ইউক্রেনে পারমাণবিক অস্ত্র তৈরির কিছু প্রযুক্তি পৌঁছাতে পারে— এ নিয়ে তারা চিন্তিত। এরপরই পুতিন এ কথা বলেন।

পুতিন রাশিয়ার এফএসবি নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন। এই সংস্থাটি সোভিয়েত ইউনিয়নের পুরনো কেজিবির পরবর্তী সংস্থা।

রাশিয়া ২০২৪ সালে তাদের পারমাণবিক নীতি নতুন করে ঠিক করেছে। সেখানে বলা হয়েছে, কোন পরিস্থিতিতে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।

রাশিয়া বলেছে, শত্রুদের ঠেকাতে তারা পারমাণবিক অস্ত্রকে একটি প্রতিরোধের মাধ্যম হিসেবে দেখে। সূত্র: আল-আরাবিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here