সৌদি আরব সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

0
সৌদি আরব সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বিএনপি সরকার গঠনের পর নিজের প্রথম বিদেশ সফরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার পর তিনি জেদ্দার উদ্দেশে রওনা হন। 

মূলত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি জরুরি বৈঠকে অংশ নিতেই তার এই সফর।

বৃহস্পতিবার জেদ্দায় ওআইসির মন্ত্রী পর্যায়ের এই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন ও উদ্ভূত সংকট নিরসনের বিষয়টি।

এই গুরুত্বপূর্ণ অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী সংস্থার সদস্যভুক্ত বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার সুযোগ পেতে পারেন। সফর শেষে শনিবার তার দেশে ফেরার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here