খাগড়াছড়িতে চোরাই মোটরসাইকেলসহ মোহাম্মদ হাবিব উল্লাহ নামে এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি শহরের জিরোমাইল এলাকায় পার্ক সাইড হাসপাতাল সংলগ্ন স্থান থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক হাবিব উল্লাহ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, চোর চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

