সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে পাঁচ হাজার ৫৪২ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক পাঁচ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ছয় পয়েন্ট কমে যথাক্রমে ১১০১ ও ২১৪৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৮২৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১০৬ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৭১৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
মঙ্গলবার ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৯টি কোম্পানির, কমেছে ২২১টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৪৫৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৩টির, কমেছে ৬৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির কোম্পানির শেয়ার দর।
মঙ্গলবার সিএসইতে ১৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় এক কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

