নদীতে মাছ ধরতে গিয়ে ৫০ রাউন্ড গুলি পেল শিশু দুই ভাই

0
নদীতে মাছ ধরতে গিয়ে ৫০ রাউন্ড গুলি পেল শিশু দুই ভাই

নাটোরের সিংড়ায় নাগর নদীতে মাছ ধরার সময় ৫০ রাউন্ড পিস্তলের গুলি পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পুলিশ গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গত রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সিংড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাঁটাপুকুরিয়া মহল্লার মো. জাহাঙ্গীর আলমের দুই শিশুপুত্র মো. মোস্তাকিম হোসেন (৯) ও মো. জাবের হোসেন (৭) তাদের বাড়ির পশ্চিমে পার্শ্ববর্তী নাগর নদীতে মাছ ধরার সময় একটি নীল রঙের প্লাস্টিকের বাক্সের ভেতর ৫০ রাউন্ড পিস্তলের গুলি, পিস্তলের ব্যারেল পরিষ্কার করা প্লাস্টিকের তৈরি ক্লিনিং রড ও ২টি ব্রাশ পায়। এরপর তারা বাড়িতে নিয়ে এসে পরিবারকে জানালে থানায় খবর দেওয়া হয়।

ওসি আব্দুন নূর বলেন, পিস্তলের ৫০ রাউন্ড গুলি পাওয়া গেছে। দীর্ঘদিন পানিতে থাকায় পরিত্যক্ত হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ সুপার মহোদয়কে জানিয়েছি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here