হবিগঞ্জে মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে যুবক নিহত

0
হবিগঞ্জে মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকার পদ্মা ব্রিক ফিল্ডের সামনে মোটরসাইকেল-ট্রাক্টরের সংঘর্ষে পায়েল গোপ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় বিশাল গোপ নামে আরও এক যুবক আহত হয়েছে।

তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত পায়েল গোপ সদর উপজেলার রিচি ইউনিয়নের নারায়নপুর গ্রামের ভানু গোপের ছেলে।

পুলিশ জানায়, নিহত পায়েল তার খালাতো ভাই বিশাল গোপকে নিয়ে মোটরসাইকেলে শায়েস্তাগঞ্জ এলাকায় ঘুরতে যায়। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে রতনপুর এলাকার পদ্মা ব্রিক ফিল্ডের সামনে মোটরসাইকেল-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পায়েল গোপ নিহত হন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং একই সঙ্গে ঘাতক ট্রাক্টরটি জব্দ করে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি দোলোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here