নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় অবৈধভাবে আনা ৩৬০ কেজি ভারতীয় জিরা জব্দ করে মালিককে আটক করেছে পুলিশ। আটককৃত তন্ময় আহমেদ (২০) কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের আব্দুর রাশিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ভবানীপুর এলাকায় কলমাকান্দা থানার পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় একটি পরিত্যক্ত ঘর থেকে মজুদ করে রাখা ১২ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা করে। জব্দ করা জিরার ওজন প্রায় ৩৬০ কেজি। পরে জব্দকৃত জিরাগুলো অবৈধভাবে সীমান্তপথে দেশে এনে মজুদ করার অভিযোগে চরাচালান চক্রের সদস্য তন্ময়কে আটক করে পুলিশ
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি সিদ্দিক হোসেন জানান, উদ্ধার করা জিরা থানায় সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এ চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

