পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাসুদ পারভেজ

0
পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাসুদ পারভেজ

পথচারী ও স্থানীয়দের দুর্ভোগ কমাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনীপাড়ায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছেন সংসদ সদস্য মো. মাসুদ পারভেজ রাসেল। এসময় ওই এলাকায় দুটি ডাস্টবিন স্থাপন করা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. মাসুদ পারভেজ রাসেল বলেন, দীর্ঘদিন ধরে নূরনগর এলাকার রাস্তার পাশে ময়লা-আবর্জনার স্তুপ জমে ছিলো। এতে এলাকাবাসী পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে বিষয়টি জানার পর পৌর কর্তৃপক্ষের সহযোগিতায় ওই এলাকা পরিষ্কার করা হয়। একই সঙ্গে এলাকার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

এসময় চুয়াডাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত প্রকৌশলী আনিসুর রহমান, সুপারভাইজার ওসমান গণি, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের নায়েবে আমীর মাহবুব আশিক, সেক্রেটারি মোস্তফা কামাল, জামাায়াত কর্মী এইচএম মোস্তফাসহ অনেকে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here