শরীয়তপুরে নবনির্বাচিত এমপিদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা

0
শরীয়তপুরে নবনির্বাচিত এমপিদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা

শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়।

সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান (কিরণ) এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নূরুদ্দিন আহমেদ অপু।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

সংসদ সদস্যরা জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here