চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ২১ সদস্য আটক

0
চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ২১ সদস্য আটক

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে সদর মডেল থানা পুলিশ আটক করেছে।  রবিবার সন্ধ্যা থেকে রাত ৯ টা পর্যন্ত শহরের হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ, লেকেরপাড়, স্টেডিয়াম রোড, মাদ্রাসা রোড, পৌর পার্ক, কবরস্থান রোড, প্রেসক্লাব সড়ক সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মো. ফয়েজ আহমেদ।  এ সময় ওসি (তদন্ত) মিন্টু দত্ত, সেকেন্ড অফিসার ফেরদৌস নূর, এসআই বিল্লাল হোসেন, নাজমুল হোসেন, মোখলেছ, কালাম গাজী, নূরুল আলমসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আটককরা হলেন- ফয়সাল খান (১৪), জাহিদুল (১৬), রবিউল (১৬), আসিফ (২৩), রোকন(১৮), তানভির (১৭), লাবিব (১৭), মাহমুদ (১৮), শাকিব (১৭) শাফিউল (১৮) হামিম (১৯), রায়হান (১৭), ফাহিম (১৭), আল আমিন (১৭) আল সামির (১৫), ফাইয়াজ (১৫), তাওহিদ (১৫) আবরার (১৮), দ্বিন ইসলাম (১৮), সাফিন (১৯) ও মিহাম (১৮)।

পুলিশ জানায়, পুলিশ সুপার মো. রবিউল হাসানের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়।  এ সময় শহরের বিভিন্ন স্থান থেকে কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহম্মেদ বলেন, আটকদের যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here