পবিত্র রমজান মাস আমাদের মাঝে নিয়ে আসে আত্মশুদ্ধি, কৃতজ্ঞতা ও মিলেমিশে থাকার বার্তা। এই বিশেষ উপলক্ষকে আরও আনন্দময় করতে ৭৯ গুলশান অ্যাভিনিউতে র্যানকন ক্যাটারিং আয়োজন করেছে ‘গ্র্যান্ড ইফতার বাজার ২০২৬’।
ঐতিহ্য ও আধুনিকতায় সাজানো এই ইফতার বাজারে থাকছে দারুণ সব খাবার। রমজানের চিরচেনা খাবারের পাশাপাশি এখানে পাবেন নিজস্ব স্পেশাল সব আইটেম। অভিজ্ঞ শেফদের হাতের ছোঁয়ায় তৈরি সুস্বাদু হালিম, রকমারি কাবাব, বিরিয়ানি, দই বড়া আর মচমচে জিলাপিসহ আরও অনেক খাবার থাকছে আপনাদের জন্য।
আয়োজনটিকে আরও আকর্ষণীয় করতে থাকছে লাইভ কুকিং স্টেশন, যেখানে আপনার চোখের সামনেই তৈরি হবে গরম গরম কাবাব। পুরো রমজান মাস জুড়ে গুলশান অ্যাভিনিউতে চলবে এই আয়োজন।

