যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব হলেন তাছবীর হোসেন

0
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব হলেন তাছবীর হোসেন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের একান্ত সচিব পদে মো. তাছবীর হোসেনকে পদায়ন করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, পীরগঞ্জ, ঠাকুরগাঁও-এর উপজেলা নির্বাহী অফিসার মো. তাছবীর হোসেনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব পদে পদায়ন করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here