ইরানে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

0
ইরানে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বিমানটিতে থাকা দুই পাইলটের একজন নিহত হয়েছেন। আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।

ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাটি হামাদান ও মার্কাজি প্রদেশের মধ্যবর্তী নওবারান জেলায় ঘটেছে। হামাদানের রাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক উপ-গভর্নর হামজে আমরায়ি জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে তৎক্ষণাৎ তৎপরতা শুরু করে। 

এদিকে বিমানে থাকা অন্য পাইলট অক্ষত অবস্থায় বেঁচে গেছেন। প্রাথমিকভাবে জানা যায়, হামাদান প্রদেশে একটি রাত্রীকালীন প্রশিক্ষণ মিশন পরিচালনার সময় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। সূত্র: সিনহুয়া, আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here