চিপ ডিজাইনে ১৯ বছর পূর্ণ করল উল্কাসেমি

0
চিপ ডিজাইনে ১৯ বছর পূর্ণ করল উল্কাসেমি

১৯ বছর আগে বাংলাদেশে বসে বিশ্বমানের সেমিকন্ডাক্টর চিপ ডিজাইনের যে স্বপ্ন দেখা হয়েছিল, আজ তা বাস্তবে রূপ নিয়েছে। ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০০০ এরও বেশি চিপের সফল ডিজাইন বা ট্যাপআউট এবং ৬০০ এর অধিক দক্ষ প্রকৌশলীর কর্মসংস্থানের মাইলফলক অর্জন করেছে দেশের পথিকৃৎ প্রতিষ্ঠান উল্কাসেমি।

দিনটি উপলক্ষে রহমানস রেগনাম সেন্টার ও ট্রেড ইন্টারকন্টিনেন্টাল সেন্টার টিআইসি এ অবস্থিত দুটি ডিজাইন সেন্টারে ছিল আয়োজন। উপস্থিত ছিলেন সিইও এবং প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান, চেয়ারপার্সন ড. আরিফা চৌধুরী রহমান, ভিপি অব ইঞ্জিনিয়ারিং ও ডিরেক্টররা।

উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, বিশ্বের প্রযুক্তি মানচিত্র দ্রুত বদলে যাচ্ছে, সাপ্লাই চেইন খুঁজছে নতুন ঠিকানা। সেমিকন্ডাক্টর শিল্পে সুযোগের দরজা ন্যানোসেকেন্ডে বন্ধ হয়ে যায়, তাই দেরির সুযোগ নেই। তিনি জানান, উল্কাসেমির প্রকৌশলীরা ১৮০ ন্যানোমিটার থেকে ১ দশমিক ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে কাজ করছেন। স্মার্টফোন, এআই চালিত কম্পিউটার ও মেডিকেল ডিভাইসের চিপ ডিজাইনেও রয়েছে বাংলাদেশের অবদান।

বিশ্বখ্যাত টিএসএমসি ডিজাইন সেন্টার অ্যালায়েন্স এর গ্লোবাল পার্টনার হিসেবে ১৯ বছরের যাত্রায় উল্কাসেমির লক্ষ্য এখন প্রচলিত রপ্তানির বাইরে গিয়ে বাংলাদেশকে মাল্টি বিলিয়ন ডলারের ডিপ টেক অর্থনীতির দেশে রূপান্তর করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here