২০২৬-২৭ মৌসুমের উয়েফা নেশন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে একই গ্রুপে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল ডেনমার্ক, নরওয়ে ও ওয়েলস।
যার কারণে গ্রুপ পর্বেই বেশ কয়েকটি হাইভোল্টেজ লড়াইয়ের আভাস মিলেছে। গ্রুপ পর্বেই দেখা যেতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদো ও আর্লিং হালান্ডের বহুল প্রতীক্ষিত মুখোমুখি লড়াই।
সবশেষ নেশনস লিগ চ্যাম্পিয়ন ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল পড়েছে আলিং হলান্ডের নরওয়ের বিপক্ষে। ফিফা র্যাঙ্কিংয়ে স্পেন ও ইংল্যান্ড যথাক্রমে প্রথম ও চতুর্থ স্থানে। ২০২৪ সালে উয়েফা ইউরোর ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে শিরোপা জেতে স্পেন। অন্যদিকে, ক্রোয়েশিয়া টানা দুই বিশ্বকাপেই সেমিফাইনালে খেলেছে। আর রোনালদো-হলান্ডের গ্রুপে বাকি দুই প্রতিপক্ষ ডেনমার্ক ও ওয়েলস।
ফ্রান্সের গ্রুপে আছে ইতালি, বেলজিয়াম ও তুরস্ক। জার্মানির গ্রুপে জায়গা পেয়েছে নেদারল্যান্ডস, সার্বিয়া ও গ্রিস।২০২৬-২৭ মৌসুমের নেশনস লিগের গ্রুপ পর্ব চলবে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল ২০২৭ সালের মার্চে কোয়ার্টার ফাইনালে খেলবে। এরপর জুনে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব।
লিগ ‘এ’
গ্রুপ এ১: ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, তুরস্ক
গ্রুপ এ২: জার্মানি, নেদারল্যান্ডস, সার্বিয়া, গ্রিস
গ্রুপ এ৩: স্পেন, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র
গ্রুপ এ৪: পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে, ওয়েলস
লিগ ‘বি’
গ্রুপ বি১: স্কটল্যান্ড, সুইজারল্যান্ড, স্লোভেনিয়া, নর্থ মেসিডোনিয়া
গ্রুপ বি২: হাঙ্গেরি, ইউক্রেন, জর্জিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড
গ্রুপ বি৩: ইসরায়েল, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, কসোভো
গ্রুপ বি৪: পোল্যান্ড, বসনিয়া ও হার্জেগোভিনা, রোমানিয়া, সুইডেন
লিগ ‘সি’
গ্রুপ সি১: আলবেনিয়া, ফিনল্যান্ড, বেলারুশ, সান মারিনো
গ্রুপ সি২: মন্টেনেগ্রো, আর্মেনিয়া, সাইপ্রাস, লাটভিয়া/জিব্রাল্টার
গ্রুপ সি৩: কাজাখস্তান, স্লোভাকিয়া, ফারো আইল্যান্ডস, মলদোভা
গ্রুপ সি৪: আইসল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, লুক্সেমবার্গ/মাল্টা
লিগ ‘ডি’
গ্রুপ ডি১: লাটভিয়া/জিব্রাল্টার, লুক্সেমবার্গ/মাল্টা, আন্দোরা
গ্রুপ ডি২: লিথুয়ানিয়া, আজারবাইজান, লিচেনস্টেইন

