ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া মাহফিল

0
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। শুক্রবার জুম্মা নামাজে ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোডে জেলার প্রধান জামে মসজিদে দোয়ার আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং সদ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিক নিয়ে বিজয়ী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি, এডভোকেট আনিছুর রহমান মঞ্জু, জসীম উদ্দিন রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পদাক আসাদুজ্জামান শাহীন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট মোঃ সামসুজ্জামান কানন, জেলা বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন, সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মাইনুল হোসেন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ। দোয়া অনুষ্ঠানে জেলা বিএনপি  এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিগতুল্লাহ নুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারে মহান আল্লাহর সাহায্য কামনা বিশেষ মোনাজাত করা হয়।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here