ক্যারিবিয়ান সাগর থেকে ভারত মহাসাগরে যাওয়ার পথে একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ওয়াশিংটন।পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটনের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জাহাজটি আটক করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দায়িত্বশীল এলাকায় কোনো ধরনের ঘটনা ছাড়াই অ্যাকুইলা নামক ট্যাঙ্কারটি আটক করা হয়েছে। ট্যাঙ্কারটি ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট কর্তৃক আরোপিত কোয়ারেন্টাইন/নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে তেল পরিবহন করছিল বলে দাবি করা হয়েছে।
তবে বিবৃতিতে আটক জাহাজ সম্পর্কে কোনও বিবরণ দেওয়া হয়নি।
উল্লেখ্য, অ্যাকুইলা হলো একটি পানামা-পতাকাযুক্ত ট্যাঙ্কার। যা অবৈধ রাশিয়ান তেলের চালানের সঙ্গে সম্পর্কিত মার্কিন নিষেধাজ্ঞার অধীনে রয়েছে। হংকং এর তালিকাভুক্ত ঠিকানাসহ একটি কোম্পানির মালিকানাধীন।

