সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
গতকাল সেনা সদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাতে বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়। বলা হয়, সাক্ষাৎকালে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইইউর মধ্যকার পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

