সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে যে কোন ধরনের হামলা মোকাবেলায় সশস্ত্র বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে বলে হুঁশিয়ার দিয়েছেন ইরানের বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল বাহমান বেহমারদ। তিনি বলেছেন, সশন্ত্র বাহিনী হুমকি অনুসারে অগ্রসর হচ্ছে এবং হামলা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সেনাবাহিনীর বিমান বাহিনী দিবস উপলক্ষে কমান্ডারদের এক সমাবেশে ভাষণকালে বেহমারদ ‘বিমান বাহিনী মৌলিক রূপান্তরের পথে এগিয়ে চলেছে বলে জানান।
ব্রিগেডিয়ার জেনারেল বলেন, মাতৃভূমি, পরিবারকে রক্ষা করা এবং শত্রুর হুমকির বিরুদ্ধে দাঁড়াতে ইরানিদের জন্য একটি যৌথ কর্তব্য।
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের ইচ্ছানুযায়ী বিমান বাহিনীর আধুনিকীকরণ ও রূপান্তরের প্রক্রিয়ায়, গবেষণা ও জ্ঞানভিত্তিক কেন্দ্রগুলোসহ অন্যান্য সংস্থার সঙ্গে কার্যকরভাবে সমন্বয় করছে।
গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শত্রুদের আক্রমণে বিচলিত না হয়ে, ১২ দিনের আরোপিত যুদ্ধে বিমান বাহিনী, ঝাঁকুনিমূলক অভিযান, বিমান টহল এবং মানবহীন আক্রমণাত্মক অভিযান পরিচালনার করেছে।
তিনি যেকোনো স্তরের হুমকি মোকাবেলায় ইসলামী ইরানি সশস্ত্র বাহিনীর অটল এবং সিদ্ধান্তমূলক ইচ্ছাশক্তির ওপর জোর দেন।
সূত্র: মেহের নিউজ এজেন্সি।

