টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপের ম্যাচে নেপালের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। দলের অধিনায়ক হ্যারি ব্রুক টস জিতে ব্যাট করার পথ বেছে নেওয়ায় শুরুতে ফিল্ডিং করবে নেপাল।
রবিবার (৮ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ৩টা ৩০ মিনিটে।
গত আসরে ইংল্যান্ড সেমিফাইনালে ভারতের কাছে ৬৮ রানে হেরে বিদায় নেয়। অন্যদিকে নেপাল গ্রুপ পর্ব থেকেই টুর্নামেন্ট শেষ করে। এবারের আসরে নতুন করে নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছে দুই দলই।
ইংল্যান্ড একাদশ
ফিলিপ সল্ট, জস বাটলার (উইকেটকিপার), জ্যাকব বেথেল, টম ব্যান্টন, হ্যারি ব্রুক (অধিনায়ক), স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম ডসন, জোফরা আর্চার, আদিল রশিদ, লুক উড।
নেপাল একাদশ
কুশল ভুর্তেল, আসিফ শেখ (উইকেটকিপার), রোহিত পাওদেল (অধিনায়ক), দিপেন্দ্র সিং আইরি, আরিফ শেখ, লোকেশ বাম, গুলশন ঝা, করণ কেসি, নন্দন যাদব, সন্দিপ লামিচানে, শের মাল্লা।

