কালীগঞ্জে ব্রিজের নিচ থেকে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

0
কালীগঞ্জে ব্রিজের নিচ থেকে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে ব্রিজের নিচ থেকে দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। আজ রবিবার সকাল ৭টার দিকে উপজেলার পাইকপাড়া গ্রামের মধু বিশ্বাসের চাতালের পশ্চিম পাশে অবস্থিত একটি ব্রিজের নিচে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে- ২৪টি ককটেল, ৬টি লোহার দেশীয় তৈরি দা এবং ১৮টি লাঠি।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রিজের নিচে একটি ব্যাগের মধ্যে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ তথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ আর্মি ক্যাম্পের কামান্ডার মেজর আব্দুল্লাহ আল মাহদি। 

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, যৌথ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে এসব ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here