চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

0
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় দুই চোরা কারবারিকে মাদকদ্রব্যসহ আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ভোরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের সন্তো হোসেনের ছেলে রকো হোসেন ওরফে রকো (৩৫) এবং একই গ্রামের খোদাবকশ খুদুর ছেলে রাশিদুল ইসলাম ওরফে দুলি (৩৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসএফের হাতে আটক হওয়া রকো ও দুলি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তারা সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশে এনে বেচাকেনা করতেন। শনিবার ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তের শুন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের মাদকদ্রব্যসহ আটক করে।

ঘটনাটি নিশ্চিত করে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, ভারতের অভ্যন্তরে মাদকদ্রব্যসহ দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। বিষয়টি জানার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, আটক দু’জন বর্তমানে সুস্থ রয়েছেন এবং তাদেরকে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here