ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি আটক

0
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে রামচন্দ্রপুর টু কড়ইতলা ফেরিঘাট সড়কের আসাদনগর পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ আলম মিয়ার বাড়ির পেছনের রাস্তা থেকে এক মাদক কারবারীকে গ্রেফতার করে। 

এ সময় তার হেফাজত থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
আটককৃত আসামি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার দৌলতবাড়ি গ্রামের মোহাম্মদ অলি মিয়ার ছেলে মকিদুল ইসলাম (২০)।
এদিকে একই দিন মাতুরবাড়ির মোড় এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে আরেকজনকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তি বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামের কাজী বাড়ির মৃত কাজী কামারের ছেলে কাজী বিপ্লব (৩০)।
পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূইয়ার- আদালত আসামি কাজী বিপ্লবকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here