অস্ত্রোপচার করাতে হবে টের স্টেগেনের, জানাল ক্লাব

0
অস্ত্রোপচার করাতে হবে টের স্টেগেনের, জানাল ক্লাব

হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত জার্মানির গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে অস্ত্রোপচারের টেবিলে বসতে হচ্ছে। শুক্রবার তার অস্ত্রোপচার হতে পারে বলে তার ক্লাব জিরোনা নিশ্চিত করেছে। গত সপ্তাহে লা লিগার ক্লাব জিরোনার হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান টের স্টেগেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে জিরোনা জানিয়েছে, ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক বাম উরুর হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোটের কারণে শুক্রবার অস্ত্রোপচার করাবেন।

ক্লাবটি আরও জানায়, অস্ত্রোপচারের পর তার সুস্থ হয়ে ওঠার সময়সূচি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

২০২৬ বিশ্বকাপের আগে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাওয়ার আশায় জানুয়ারিতে মূল ক্লাব বার্সেলোনা থেকে ধারে জিরোনায় যোগ দিয়েছিলেন টের স্টেগেন। বিশ্বকাপ শুরুহতে এখনো চার মাসের একটু বেশি সময় বাকি আছে।

স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, ধারের চুক্তির শর্ত অনুযায়ী জিরোনা চাইলে ইনজুরিতে পড়া টার টের স্টেগেনকে আবার বার্সেলোনায় পাঠাতে পারে।

এই খবরটি জার্মানির প্রথম পছন্দের গোলরক্ষকের জন্য আরেকটি বড় ধাক্কা। কারণ বিশ্বকাপে তার অংশগ্রহণ এখন অনিশ্চিত।

২০২৪ সালে ম্যানুয়েল নয়্যার অবসর নেওয়ার পর থেকে জার্মানির এক নম্বর গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন টের স্টেগেন। তবে সাম্প্রতিক সময়ে একের পর এক চোটে ভুগছেন তিনি।

মঙ্গলবার জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান এই হতাশাজনক ইনজুরির পরও টের স্টেগেনের পাশে থাকার কথা জানান।

নাগেলসম্যান বলেন, “এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে যেন কোনো বাড়তি চাপ ছাড়াই সুস্থ হয়ে ওঠে। আমরা সবাই তার পাশে আছি।”

তিনি আরও নিশ্চিত করেন, অন্তত এপ্রিল পর্যন্ত মাঠের বাইরে থাকবেন টের স্টেগেন। ফলে বিশ্বকাপের প্রস্তুতিকে সামনে রেখে মার্চে অনুষ্ঠেয় জার্মানির দুটি প্রীতি ম্যাচে তাকে পাওয়া যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here