ডিএসইতে লেনদেন ও সূচক নিম্নমুখী

0
ডিএসইতে লেনদেন ও সূচক নিম্নমুখী

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেন ও সূচক উভয় ক্ষেত্রেই নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩২ দশমিক ৩০ পয়েন্ট কমে ৫,২৩৪ দশমিক ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসই সূত্র জানায়, আজ ডিএসই-৩০ সূচক ১৯ দশমিক ৮৬ পয়েন্ট কমে ২,০০১ দশমিক ৮৫ পয়েন্টে নেমে আসে। তবে ডিএসই শরীয়াহ সূচক (ডিএসইএস) ১ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১,০৭২ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান করে।

আজ ডিএসইতে ৩৯২টি কোম্পানির মোট ২১ কোটি ৪ লাখ ১০ হাজার ৪৮৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫,৮৭ কোটি ৪১ লাখ ৭২ হাজার ১৯৫ টাকা।

লেনদেনকৃত কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার।

সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here