কুড়িগ্রামে ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের অবস্থান কর্মসূচি

0
কুড়িগ্রামে ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের অবস্থান কর্মসূচি

৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছেন সরকারি কর্মচারীরা। 

বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা জেলা প্রশাসন চত্বরে এ কর্মসূচি পালন করেন।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে কর্মচারীরা এক ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে অংশ নেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী মো. জিল্লুর রহমান, আনিসুর রহমান ও কামাল হোসেনসহ অন্যান্য নেতারা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামোর দাবিতে আন্দোলন করে আসছেন। ৯ম পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীরা চরম আর্থিক সংকটে রয়েছেন।

তারা অবিলম্বে ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here