চুয়াডাঙ্গায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু

0
চুয়াডাঙ্গায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু

চুয়াডাঙ্গায় দু’দিনব্যাপি নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকালে চুয়াডাঙ্গা সার্কিট হাউস মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন।

প্রশিক্ষণে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাব ইউনিভার্সিটির শিক্ষক ও সাংবাদিক নাজিয়া আফরিন মনামী ও টিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, সাধারণ সম্পাদক মাহবুব চান্দু, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু ও সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক।

প্রশিক্ষণের প্রথম দিন জুলাই অভ্যুত্থান পরবর্তী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন, এআই ভেরিফিকেশন টুলস এবং ইনফরমেশন ইন্টেগ্রিটি, গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও নিরাপত্তা, মাল্টিমিডিয়া সাংবাদিকতা কৌশল এবং ডিজিটাল নিরাপত্তাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। 

প্রশিক্ষণে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৫০ সাংবাদিক অংশগ্রহণ করেন। আগামীকাল বৃহস্পতিবার এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here