ব্রাহ্মণবাড়িয়ায় দুই মাদক কারবারি গ্রেফতার

0
ব্রাহ্মণবাড়িয়ায় দুই মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে আনুমানিক ২টা ৩০ মিনিটে বাঞ্ছারামপুর থানাধীন ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ফতেহপুর এলাকার সলফা টু ফেরীঘাট সড়কের ফতেহপুর কবরস্থানের পাশের ব্রিজের উপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

এসআই (নিঃ) কাজী ছানোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের মোঃ হানিফ মিয়ার ছেলে মোঃ আব্বাস মিয়া (৫৪) এবং আখাউড়া উপজেলার রফিক মিয়ার স্ত্রী পেয়ারা বেগম(৫০)।
এ সময় তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here