ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতির মধ্যেও চীনে জ্বালানি সরবরাহকারীদের মধ্যে রাশিয়া এখনও প্রথম স্থানে রয়েছে বলে জানিয়েছে ভ্লাদিমির পুতিন।
সেই সাথে আগামীতেও দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সহযোগিতার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন তিনি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভিডিও কনফারেন্স এক আলোচনায় উভয় পক্ষ সম্পর্ক নিয়ে আলোকপাত করেছেন।
এসময় ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া চীনের জ্বালানি সরবরাহকারীদের মধ্যে শীর্ষস্থানীয় এবং জ্বালানি অংশীদারিত্ব পারস্পরিকভাবে উপকারী এবং সত্যিকার অর্থে কৌশলগত। তিনি আরও বলেন, মস্কো এবং বেইজিং শান্তিপূর্ণ পারমাণবিক শক্তিতে সহযোগিতার বিষয়ে সক্রিয় সংলাপ বজায় রাখছে এবং শিল্প ও মহাকাশ অনুসন্ধানের উদ্যোগসহ উচ্চ প্রযুক্তি প্রকল্পগুলোকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।
এছাড়া কৃষিতেও সহযোগিতা দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এই পরিমাণ ২০ শতাংশের বেশি বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র: তাস।

