‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোয় ২ ব্রিটিশ পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ

0
‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোয় ২ ব্রিটিশ পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ

‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা স্টিকার লাগানোর অভিযোগে ভারতের রাজস্থান রাজ্যের আজমিরে দুই ব্রিটিশ পর্যটককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নিয়ে তাদের ভিসা বাতিল করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ জারি করা হয়েছে।

বলা হয়, ব্রিটিশ নাগরিক লুইস গ্যাব্রিয়েল ডি. এবং তার স্ত্রী আনুশি এমা ক্রিস্টিন পর্যটক ভিসায় ভারতে এসে পুষ্করে অবস্থান করছিলেন। গত ২১ জানুয়ারি গোয়েন্দা বিভাগ তথ্য পায় যে, এই দম্পতি আজমিরের বিভিন্ন জনসমাগমস্থলে ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগাচ্ছেন। পরে সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্র যাচাই করে গোয়েন্দারা তাদের শনাক্ত করেন।

বিষয়টি গুরুতর হিসেবে বিবেচনা করে গোয়েন্দা বিভাগ জেলা পুলিশকে অবহিত করে। এরপর অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট (সিআইডি) রাজেশ মীনার নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে। পুলিশের দাবি, তারা পর্যটক ভিসায় অবস্থান করেও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন, যা ভিসার শর্তের সুস্পষ্ট লঙ্ঘন।

পরবর্তীতে জেলা পুলিশের সহায়তায় সংশ্লিষ্ট স্টিকারগুলো সরিয়ে ফেলা হয় এবং আইন অনুযায়ী তাদের ভিসা বাতিল করে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। পর্যটক ভিসায় ভারতে অবস্থানকালে কোনো ধরনের রাজনৈতিক, প্রতিবাদমূলক বা আদর্শিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here