প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছে ইংল্যান্ড। এবার লক্ষ্য হোয়াইটওয়াশ। সিরিজের শেষ ম্যাচে পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক।
এই ম্যাচে শ্রীলঙ্কার সামনে বড় চ্যালেঞ্জ হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো। তবে সিরিজের আগের দুই ম্যাচে ইংল্যান্ডের দাপুটে পারফরম্যান্সে বেশ কোণঠাসা ছিল স্বাগতিকরা।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১১ রানে এবং দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে শ্রীলঙ্কাকে হারায় ইংল্যান্ড। ফলে শেষ ম্যাচটি এখন দুই দলের জন্য ভিন্ন দুই লক্ষ্য নিয়ে মাঠে নামার লড়াই।

