যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না হলে ইরানকে ‘খারাপ পরিণতির’ হুমকি ট্রাম্পের

0
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না হলে ইরানকে ‘খারাপ পরিণতির’ হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের জন্য ‘খারাপ পরিণতি’ অপেক্ষা করছে। তেহরান ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরু করার আহ্বান জানানোর পর তিনি এ মন্তব্য করেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এই মুহূর্তে আমরা তাদের সঙ্গে কথা বলছি, আমরা ইরানের সঙ্গে আলোচনা করছি। যদি আমরা কোনো সমাধানে পৌঁছাতে পারি, তা হলে সেটা দারুণ হবে। আর যদি না পারি, তাহলে সম্ভবত খারাপ কিছু ঘটবে।’

উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কোনো সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি আবারও বলেন, মধ্যপ্রাচ্যে পাঠানো বিমানবাহী জাহাজসহ ‘বিশাল বাহিনী’ শিগগিরই ওই অঞ্চলে পৌঁছাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here