অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

0
অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের মিঠামইনে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মিঠামইন থানার পুলিশ কেওয়ারজোর হাওর থেকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেওয়ারজোর এলাকায় হাওরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, এখন পর্যন্ত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫-৩০ হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here