মালদ্বীপে খালেদা জিয়াকে স্মরণ, স্মারক প্রকাশনা ও প্রামাণ্যচিত্রের উদ্বোধন

0
মালদ্বীপে খালেদা জিয়াকে স্মরণ, স্মারক প্রকাশনা ও প্রামাণ্যচিত্রের উদ্বোধন

বাংলাদেশের তিনবারের সাবেক ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে মালদ্বীপে একটি স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে একটি স্মারক প্রকাশনা ও প্রামাণ্যচিত্রের উদ্বোধন করা হয়।

শুক্রবার মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটি (এমএনইউ)-এর অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে মালদ্বীপ সরকারের প্রতিনিধি, কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য, শিক্ষাবিদ এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রাপ্ত শোক ও সমবেদনার বার্তাগুলো আনুষ্ঠানিকভাবে সংরক্ষণ ও আর্কাইভ করার লক্ষ্যে বাংলাদেশ হাই কমিশন এই বিশেষ উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে ‘ইন মেমোরিয়াম: বেগম খালেদা জিয়া—মালদ্বীপে কূটনৈতিক সম্প্রদায় ও প্রবাসী বাংলাদেশিদের শোকবার্তা’ শীর্ষক স্মারক প্রকাশনা ও প্রামাণ্যচিত্র প্রস্তুত করা হয়।

হাই কমিশনের কাউন্সিলর (শ্রম) মো. সোহেল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ড. মো. নজমুল ইসলাম। পরে ‘বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ক: বন্ধুত্বের সেতুবন্ধন’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মালদ্বীপ সরকারের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেট মিনিস্টার ড. মারিয়াম জুলফা। বিশেষ আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মামুন আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here