বরিশালে চার জেলেকে জরিমানা

0
বরিশালে চার জেলেকে জরিমানা

বরিশালের মেঘনা নদীতে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের দায়ে চার জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও জব্দ করা ১২ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। 

মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম হিসেবে হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) অভ্র জ্যোতি বড়াল জরিমানা করেন। এর আগে হিজলা উপজেলা মৎস্য দপ্তর ও নৌ-পুলিশ অভিযান চালিয়ে চার জেলেকে আটক ও জাল জব্দ করে। 
জরিমানা দেয়া জেলেরা হলেন-হিজলা উপজেলার বাউশিয়া এলাকার বাসিন্দা কাঞ্চন দর্জি, একই এলাকার শহিদুল রাঢ়ী ও আছমত আলী এবং মেহেন্দিগঞ্জের আন্ধারমানিক এলাকার সজল হাওলাদার। 
হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে জাটকা শিকারত অবস্থায় চার জেলেকে আটক ও ১২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমান আদালত মোট ১৮ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা ও মুচলেকা দিয়ে জেলেরা মুক্ত হয়েছেন। জাটকা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here