নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সিংড়ায় মানববন্ধন

0
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সিংড়ায় মানববন্ধন

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নাটোরের সিংড়া উপজেলায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদ এলাকার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে সেখানে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে কোর্ট মাঠে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় তারা তাদের দাবি তুলে ধরেন।

পথসভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের যক্ষ্মা ও কুষ্ঠ সহকারী মমিনুল ইসলাম, ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা আছিয়া খাতুন, উপজেলা পরিষদের সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মাহবুব হোসেন, উপজেলা সহকারী কমিশনার নাজির আবুল বাসার, প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী রাহিমা খাতুন, মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহায়ক শাহ আলমসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here